Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নবীগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়িঘর গুঁড়িয়ে দিল জনতা

Advertisement

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নবীগঞ্জের কুর্শির সমরগাঁওয়ে বুধবার সকালে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে এক মাদক ব্যবসায়ীর বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সমরগাঁওয়ের রফিজ আলীর ছেলে সমুজ আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া জোর করে জমি দখল করে সেখানে বসবাসের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে অতিষ্ঠ ক্ষুব্ধ গ্রামবাসী বুধবার সকালে তার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, সমুজ আলী মাদক ব্যবসায়ী বলে অভিযোগ রয়েছে। গ্রামবাসী বসতঘর উচ্ছেদ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম