|
ফলো করুন |
|
|---|---|
দুর্গাপুরে শিশু ধর্ষণচেষ্টায় নৈশপ্রহরী আটক
দুর্গাপুরের খুজিউড়া গ্রামে শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে। বৃহস্পতিবার উত্তেজিত জনতার রোষানল থেকে অভিযুক্ত শাহজাহানকে আটক করেছে পুলিশ। ওই শিশু নানির বাড়িতে থাকত। স্কুল থেকে ফিরে খেলাধুলার একপর্যায়ে ওই শিশুকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে শাহজাহান। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রিতে জরিমানা
ভালুকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় অভিযানে এন এন এন্টারপ্রাইজ ও মীম এন্টারপ্রাইজে ওই জরিমানা করা হয়। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
মুলাদীতে নদীর মাটি যাচ্ছে ইটভাটায়, জরিমানা
মুলাদীর মিয়ারচরে পন্টুনে খননযন্ত্র তুলে আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এ ঘটনায় সবুজ খলিফা নামের একজনকে আটক ভ্রাম্যমাণ আদালতে ৫ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মুলাদী (বরিশাল) প্রতিনিধি
কলমাকান্দায় জলাবদ্ধতা নিরসন দাবি কৃষকদের
কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের রামনাথপুরে বুইদ্ধার বিলে বক্স কালভার্টের মুখে মাটি ফেলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আরশাদ মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০০ একর ফসলি জমিতে জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিকার চেয়ে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন কৃষকরা। কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
