বিএনপি নেতার কাণ্ড
চাকরিচ্যুত করায় প্রকৌশলীকে হত্যার হুমকি
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভূরুঙ্গামারীতে স্থানীয় বিএনপি নেতা মামুন ব্যাপারীর বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে জড়িত জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমানের নামে থানায় জিডি করেছেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। বুধবার রাতে করা জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকালে মামুন ব্যাপারীর নেতৃত্বে ৩০-৪০ জন লোক উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে হামলার চেষ্টা চালায় এবং তাকে হত্যার হুমকি দেয়। পরে তিনি অফিস কক্ষ থেকে বাইরে বের হলে ফারুক রহমান তাকে গালিগালাজ করে। অভিযুক্ত মামুন ব্যাপারী উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। মামুন ব্যাপারী বলেন, ফারুক রহমান এলজিইডি অফিসে এলসি সুপারভাইজার ছিলেন। গত ৬ এপ্রিল তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলে বিষয়টি জানতে তিনি অফিসে যান। এ সময় কথোপকথনের একপর্যায়ে কিছু উত্তেজিত যুবক অশালীন আচরণ ও গালিগালাজ করে। ওসি আজিম উদ্দিন বলেন, আদালতের অনুমতিসাপেক্ষে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হবে।
