ফটিকছড়িতে চা শ্রমিকদের হামলায় জিএমসহ আহত ৭
Advertisement
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফটিকছড়িতে চা শ্রমিকদের হামলায় জিএম এরফান উল্লাহ, ম্যানেজার উৎপল বিশ্বাসসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় জিএমের গাড়ি ও এস্টেট অফিসের বিভিন্ন মালামাল। বৃহস্পতিবার হারুয়ালছড়ি রাঙ্গাপানি চা বাগানে ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগান পঞ্চায়েত সভাপতি নম কুমার ত্রিপুরা। জানা যায়, এক বছর ধরে বাগানের কারখানা নানা কারণে বন্ধ ছিল। সম্প্রতি কয়েকদিন ধরে বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কারখানার কিছু যন্ত্রাংশ অন্যত্র সরানোর উদ্যোগ নেয়। তবে শ্রমিকদের অভিযোগ, প্রয়োজনের অতিরিক্ত যন্ত্রাংশ সরিয়ে নেওয়া হচ্ছে। এ কারণে বাগানে চা পাতা প্রক্রিয়াকরণের সুযোগ কমে যাচ্ছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শ্রমিকরা এস্টেট অফিসের সামনে সমাবেশ করেন। জিএম অফিসে যাওয়ার সময় শ্রমিকরা তার ওপর হামলা চালায়। এ সময় ম্যানেজারসহ ৭ জন আহত হন।
