Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মাদক ব্যবসায় বাধার জের

সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

Advertisement

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় মো. শহিদুল সোহেল নামে সাবেক এক সেনা সদস্যের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। হামলার পর আহত সাবেক সেনা সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারে জননী সুপার মার্কেটের দোতলায় নিজের ক্লিনিকে এ হামলার শিকার হন তিনি। আহত শহিদুল সোহেল উপজেলা সদরের সালথা পাড়ার দাউদ শিকদারের ছেলে। তিনি সালথা ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টারের পরিচালক। হামলাকারী মাদক কারবারিরা হচ্ছে-উপজেলা সদরের ভাওয়াল গ্রামের আলী বিশ্বাসের ছেলে নুরু বিশ্বাস, শামীম বিশ্বাস ও জামাল মাতুব্বরের ছেলে সোহেল। এর মধ্যে নুরু ও শামীম উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাসের আপন ছোট ভাই। সালথা বাজারের ব্যবসায়ীরা জানান, সালথা জননী সুপার মার্কেটের নিচতলায় বসে নিয়মিত ইয়াবা বিক্রি ও গাঁজা সেবন করে নুরু বিশ্বাস ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কেটের ভেতর মাদক সেবনকালে বাধা দেন ওই মার্কেটের ক্লিনিক ব্যবসায়ী সাবেক সেনা সদস্য শহিদুল সোহেল। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী নুরু এবং তার সহযোগী সোহেল ও শামীম লাঠিসোঁটা নিয়ে ক্লিনিকের ভেতর ঢুকে শহিদুল সোহেলের ওপর হামলা চালায়। এ ঘটনার সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিন যুবক শহিদুল সোহেলকে লাঠি দিয়ে পেটাচ্ছে। তখন তিনি ঠেকানোর চেষ্টা করছেন। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান বলেন, হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম