Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সহপাঠীদের সঙ্গে ঝগড়া

কিশোরগঞ্জে শিশু সন্তানকে মায়ের খুন্তি ছ্যাঁকা

Advertisement

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কিশোরগঞ্জে গরম খুন্তির ছ্যাঁকায় দগ্ধ মরিয়মকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তুচ্ছ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিশুটিকে তার মা ?শিল্পী বেগম দগ্ধ করেছে বলে অভিযোগ উঠেছে। ভয় আর আতঙ্কে ৮ বছরের শিশুটি হাসপাতালের বেডে বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর ইউনিয়নের রূপালী কেশবা গ্রামে এমন ঘটনা ঘটেছে। শিশুটি ওই গ্রামের ছাদিকুল ইসলামের মেয়ে ও স্থানীয় ব্র্যাক শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুটির চাচা শহিদুল ও ফুফু নুরবানু জানান, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল মরিয়ম। এ সময় সহপাঠীদের সঙ্গে তার ঝগড়া হয়। এ ঘটনায় অন্য অভিভাবকরা তার মা শিল্পী বেগমকে অভিযোগ দেয়। এতে শিল্পী ক্ষিপ্ত হয়ে খুন্তি গরম করে তার মেয়ের শরীরের বিভিন্ন অঙ্গে ছ্যাঁকা দেয়। অভিযুক্ত মরিয়মকে হাসপাতালে তার দগ্ধ মেয়ের পাশে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম