সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে যুবককে হত্যা
Advertisement
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শামিম সীতাকুণ্ডু পৌরসভার শিবপুর এলাকার মৃত আবুল মনসুরের ছেলে। তিনি মুরাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। জানা যায়, বুধবার রাতে শামিম শ্বশুরবাড়ি মধ্যম ভাটেরখীল গ্রামে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে কয়েক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যান। এরপর তারা তাকে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে পায়ের রগ কেটে লাশ বেড়িবাঁধ সংলগ্ন তালতলা এলাকায় ফেলে রেখে যান। দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, বুধবার রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবায় ফোন পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
