Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ কেটে দিল ১৫ গ্রামের কৃষক

Advertisement

Icon

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হাওড় থেকে পানি নিষ্কাশনে প্রশাসনের অনুমতি না নিয়ে ধর্মপাশা উপজেলার কাইলানী হাওড়ের টঙ্গী ফসলরক্ষা বাঁধের ১৫ ফুট স্থান শুক্রবার সকালে কেটে দিয়েছেন উপজেলার জয়শ্রী, পাইকুরাটি ও পাশের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ১৫টি গ্রামের পাঁচ শতাধিক কৃষক। উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাইলানী হাওড় সুনামগঞ্জ পাউবো’র অধীন। এই হাওড়ের টঙ্গী ফসলরক্ষা বাঁধটি সোমেশ্বরী নদীর তীর ঘেঁষে। এ হাওড়ে এবার ৪৪০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে অতিবৃষ্টির কারণে হাওড়ের ৭ হেক্টর বোরো জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ১২ হেক্টর জমির ধান বৃষ্টির পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। ইউএনও জনি রায় বলেন, কাইলানী হাওড়ের টঙ্গী ফসলরক্ষা বাঁধটি অপরিকল্পিতভাবে কেটে দেওয়ায় খুবই ক্ষতি হয়েছে। প্রশাসনের অনুমতি না নিয়ে বাঁধ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম