আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা
জুড়ীতে জোর করে প্রবাসীর টিলা কেটে রাস্তা নির্মাণ
Advertisement
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জুড়ী উপজেলার জালালপুরের দুবাই প্রবাসী ফেরদৌস রহমান ও মালু মিয়া, মাখন মিয়া, ইউসুফ আলীদের টিলাভূমির মালিকানা নিয়ে আদালতে চলছে মামলা। মামলায় প্রবাসীর ক্রয়কৃত টিলাভূমির ওপর প্রতিপক্ষের প্রবেশে রয়েছে আদালতের নিষেধাজ্ঞা। কিন্তু প্রতিপক্ষের উচ্ছৃঙ্খল লোকজন স্থানীয় প্রভাবশালী দুই জনপ্রতিনিধির সহায়তায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে পরিবেশ আইনের তোয়াক্কা না করে এক্সকেভেটর দিয়ে জোর করে টিলা কাটা শুরু করে। প্রবাসীর পরিবারের সদস্যদের বাধা-নিষেধেও তারা টিলা কাটা বন্ধ করেনি। ৯৯৯-এ ফোন দিলেও পুলিশ প্রতিকারের কোনো উদ্যোগ নেয়নি।
সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার জানান, টিলা কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যারা রাস্তা নির্মাণের কথা বলে টিলা কাটছে, প্রবাসীর কম ক্ষতি করে তাদের বিকল্প রাস্তা তৈরির কথা বলেছি।
জুড়ীর ওসি মিনহাজ উদ্দিন জানান, এর আগেও টিলা কাটার অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে বাধা দিয়েছে। ৭ এপ্রিল রাতে ৯৯৯-এ ফোন পেয়েও ঘটনাস্থলে না যাওয়া প্রসঙ্গে বলেন, রাতের আঁধারে শত শত উচ্ছৃঙ্খল জনতা টিলা কাটছিল। পুলিশের নিরাপত্তায় বিঘ্ন ঘটার আশঙ্কায় ওই রাতে পুলিশ পাঠাননি।
