Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কুলাউড়ায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য তদন্তের দাবি

Advertisement

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মৌলভীবাজারের কুলাউড়ার নন্দনগর কালিয়ারগড় গ্রামে আব্দুল জলিল নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পাঁচ দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পরিবার ও স্থানীয়দের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। জানা গেছে, গত ৭ এপ্রিল রাত সাড়ে ১১টায় কালিয়ারগড় পাহাড়ি এলাকার একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আব্দুল জলিলকে দেখতে পান পরিবারের সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল জলিল ওই গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে। তার স্ত্রী আছমা খাতুন জানান, বিদেশ যাওয়ার উদ্দেশে তিনি ব্র্যাক থেকে দেড় লাখ টাকা ঋণ নেন এবং সেই টাকা বিকাশের মাধ্যমে আত্মীয়ের কাছে পাঠান। বিষয়টি নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। এছাড়া বাড়ির পাশের হাওড়ের জমি নিয়ে প্রতিবেশী বশিরের ছেলে রাজনের সঙ্গেও বিরোধ চলছিল। মা মায়া বেগম বলেন, তার ছেলে শান্ত স্বভাবের ছিল এবং আত্মহত্যা করতে পারে না। তিনি অভিযোগ করেন, বিরোধের জেরে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম