Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ধামরাইয়ে পরকীয়ার অভিযোগে যুগলকে রাতভর নির্যাতন

Advertisement

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধামরাইয়ে শুক্রবার রাতে কান্দিকুল এলাকায় পরকীয়ার অভিযোগে প্রেমিক যুগলকে জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যায়, তিনদিন আগে কান্দিকুল গ্রামের গৃহবধূ প্রেমের টানে একই গ্রামের সঞ্জয়ের সঙ্গে পালিয়ে যান। শুক্রবার রাতে নবাবগঞ্জ থেকে ওই নারীর স্বামী স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। এরপর স্বামী ও স্থানীয় লোকজন ওই নারীসহ পরকীয়া প্রেমিক গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। সঞ্জয়ের সঙ্গে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় আজম নামে এক যুবক। ইউপি সদস্য আবুল কালাম বলেন, নির্যাতনের খবর পেয়ে দ্রুত গিয়ে তাদের উদ্ধার করেছি। সঞ্জয়ের মা রেনু সরকার বলেন, আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে দেশে আইন আছে। সেই আইন তাদের বিচার করবে। আমি তাদের বিচার দাবি করছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম