Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নাটোর ও ঠাকুরগাঁওয়ে তিন লাশ উদ্ধার

Advertisement

Icon

নাটোর ও ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঠাকুরগাঁওয়ে একদিনে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ফিড মিলপাড়ায় মো. আজাদ হোসেন (আদু) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার চোখ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। জানা যায়, আজাদ হোসেনের বাড়ি ঠাকুরগাঁও শহরের বিআরটিসি কাউন্টারের পাশে হলেও তিনি প্রায় এক দশক ধরে ফিড মিলপাড়ায় একাই বসবাস করছিলেন। তিনি মুরগি ও ডিম ব্যবসায়ী ছিলেন। একই দিনে সদর উপজেলার সেনোয়াপাড়ায় মোহাম্মদ পারভেজ রানা (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মোখলেসুর রহমানের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারভেজ রানা দীর্ঘদিন ধরে জুয়া বা ক্যাসিনোয় আসক্ত ছিলেন। এদিকে নাটোরের বাগাতিপাড়ায় সাদিয়া আফরিন মদিনা (১৫) নামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পাঁকা ইউনিয়নের ১ নম্বর ছোট পাঁকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া আফরিন ওই এলাকার গোলাম মোরশেদ ও জেসমিন বেগম দম্পতির বড় কন্যা এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়, সাদিয়া ছোটবেলা থেকেই কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল। শনিবার সকালে সাদিয়ার বাবা গোলাম মোরশেদ জমিতে কাজ করতে যান। মা জেসমিন বেগম ছাগল নিয়ে মাঠে যান। একপর্যায়ে ছোট বোন জান্নাতুল ঘরে মদিনার ঝুলন্ত লাশ দেখতে পান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম