Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

দাউদকান্দিতে স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

স্বামী পলাতক

Advertisement

Icon

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দাউদকান্দিতে স্বামীর পরকীয়া নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাব্বির মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১টায় দক্ষিণ নছরুদ্দি গ্রামে। নিহত কুরসিয়া (২৫) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গহুরদি উচিতপুর গ্রামের সাদেকুর রহমানের মেয়ে। তিনি এক সন্তানের জননী। জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে কুরসিয়ার সঙ্গে দক্ষিণ নছরুদ্দি গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে সাব্বির মিয়ার বিয়ে হয়। সাব্বির একটি মসজিদে চাকরি করতেন। বিয়ের সময় মেয়েকে সুখে রাখার আশায় কুরসিয়ার পরিবার জমি বিক্রি করে আর্থিক সহায়তা দেয়। পরবর্তী সময়ে পারিবারিক কলহ দেখা দিলে মেয়ের বড় ভাই আরও টাকা দেন। বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে সাব্বিরের পরকীয়া সম্পর্কের বিষয় নিয়ে শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কুরসিয়া ঘর থেকে বেরিয়ে যান। পরে ক্ষুব্ধ হয়ে সাব্বির তাকে খুঁজতে বের হন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। রাতের দিকে সাব্বিরের বাবা আব্দুল মান্নান ফোনে কুরসিয়ার বাবাকে জানান, তিনি গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে পুলিশকে জানালে দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। ওসি এম আব্দুল হালিম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম