Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভাঙ্গায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে তরুণীকে ধর্ষণ

অভিযুক্ত শালা-দুলাভাই

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের তরুণীকে বিয়ের প্রলোভনে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে শালা-দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার থানায় অভিযোগ দিতে আসেন ওই তরুণী। বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় একটি ফাঁকা বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত দুলাভাই আলমগীর হোসেন ও শালা মো. জলিল খাঁ দুজনের বাড়ি নাসিরাবাদ গ্রামে। অভিযুক্ত দুলাভাই তার আপন শালার জন্য ওই মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায়। বুধবার সকালে ওই তরুণীকে তার শালা দেখতে চায় বলে ডেকে নেয় দুলাভাই। পরে তাকে একটি ফাঁকা বাসায় নিয়ে প্রথমে দুলাভাই এবং পরে শালা পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ ভুক্তভোগী তরুণীর। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মাতুব্বররা গত দুদিন মীমাংসা করার জন্য ভুক্তভোগী পরিবারের ওপর চাপ প্রয়োগ করে। ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যেহেতু ঘটনাস্থল কেরানীগঞ্জ এলাকায়। সেহেতু কেরানীগঞ্জ থানায় অভিযোগ দিতে হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম