Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কৃষকের স্বপ্নভঙ্গ

আমতলীতে দায়ের কোপে ৪ হাজার তরমুজ নষ্ট

Advertisement

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাতের আঁধারে আট বিঘা জমির আড়াই লাখ টাকা মূল্যের সাড়ে চার হাজার তরমুজ দা দিয়ে কুপিয়ে ও ছুরি মেরে নষ্ট করেছে দুর্বৃত্তরা। দীর্ঘদিনের শ্রমে ফলানো তরমুজ খেতের এ অবস্থা দেখে ভেঙে পড়েছেন কৃষক জহিরুল। শুক্রবার রাতে আমতলীর হলদিয়া গ্রামের জহিরুল ইসলাম মল্লিকের খেতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। জানা যায়, আমতলী সদর ইউনিয়নের কৃষক জহিরুল ইসলাম হলদিয়া গ্রামের বাবুল চৌকিদারের আট বিঘা জমি ৪০ হাজার টাকায় এক বছরের জন্য লিজ নিয়ে তরমুজ চাষ করেন। তরমুজ বিক্রির টাকায় একটি পাকা ঘর বানানোর স্বপ্ন দেখছিলেন জহিরুল। কিন্তু দুর্বৃত্তদের দায়ের কোপে তার পুরো তরমুজ খেত নষ্ট হওয়ায় এখন তার স্বপ্ন শেষ। হলদিয়া গ্রামের বাসিন্দা বাবুল চৌকিদার বলেন, কারও সঙ্গে শত্রুতা থাকতে পারে, তাতে এভাবে কারও সর্বনাশ করা ঠিক না। জহিরুল ইসলাম বলেন, ‘আমি দেড় লাখ টাকা খরচ করে আট বিঘা জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছি। এ বছর স্বপ্ন দেখছিলাম লাভের টাকায় একটি ঘর বানাবো। আমার সব স্বপ্ন শেষ। আমি ধার করে তরমুজ চাষ করেছি। এহন কি দিয়া দেনা পরিশোধ করমু।’ ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, তদন্ত চলছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম