আইনজীবী সমিতির নির্বাচন
শরীয়তপুরে ফরম কিনতে বাধা দুজনকে মারধর
Advertisement
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ছাড়া অন্য কাউকে ফরম কিনতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের হামলা, মারধর ও হেনস্তার শিকার হয়েছেন নারীসহ তিন আইনজীবী। এতে করে সাধারণ আইনজীবীসহ সবার মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। জানা যায়, শরীয়তপুর আইনজীবী সমিতির নির্বাচনের রোববার ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। সমিতির কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করার কথা ছিল। রোববার সকাল থেকেই সমিতির কার্যালয়ের সামনে অনেকেই অবস্থান নেন। এরপর সেখানে জেলা এনসিপি নেতা ও প্রবীণ আইনজীবী মোসলেম উদ্দিন খান সেখানে মনোনয়ন ফরম কিনতে গেলে তাকে বাধা দিয়ে লাঞ্ছিত করা হয়। পরে তিনি তার চেম্বারে চলে গেলে সেখানেও তাকে লাঞ্ছিত করা হয়। এর আগে অ্যাডভোকেট মুরাদ মন্সিকে তার চেম্বারে গিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এদিকে ফরম কিনতে গেলে আইনজীবী জয়নব আক্তার ইতিকেও বাধা এবং হেনস্তা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. কামরুল হাসান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদের সমর্থকরা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিচ্ছে। আসলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শাহাদাদ হোসেন বলেন, ‘আমরা যথা সময় পর্যন্ত ফরম বিক্রির জন্য আইনজীবী সমিতির কার্যালয়ে ছিলাম। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
