Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হাবিপ্রবিতে যৌন হয়রানির প্রতিবাদ, ছাত্রকে মারধর

সহপাঠীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র নাফিস মোর্শেদ চৌধুরীকে পিটিয়েছে কয়েক যুবক। এ ঘটনায় জুয়েল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, শনিবার রাতে বাঁশেরহাট এলাকায় নাফিস তার দুই নারী সহপাঠী নিয়ে হাঁটছিলেন। এ সময় স্থানীয় সজিব ও জুয়েল ইসলাম তাদের আটকে ছাত্রীদের যৌন হয়রানি করে। বাধা দেওয়ায় নাফিসের মাথা ফাটিয়ে দেয় যুবকরা। হাবিপ্রবি প্রতিনিধি

ফেনীতে সিজারে রোগীর মৃত্যুতে ক্লিনিক সিলগালা

ফেনীতে সিজারে রোগী মৃত্যুর ঘটনায় ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিক সিলগালা করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাহয়াত বিন করিম। উল্লেখ্য, শনিবার ভুল চিকিৎসায় ফাজিলপুর বাদামতলি এলাকার প্রবাসী মুজিবুল হকের স্ত্রী নাইমা আক্তার লিজার মৃত্যু হয়েছে। ফেনী প্রতিনিধি

বান্দরবানে অগ্নিদগ্ধ মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

বান্দরবানে আগুনে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। নিহত হ্লানুচিং মারমা (৪৬) বালাঘাটা ফথোয়াই অংকারবারি পাড়ার মেদোক মারমার মেয়ে। রোববার হঠাৎ তাদের বাড়িতে আগুন লাগে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিভলেও ওই নারীর মৃত্যু হয়। বান্দরবান প্রতিনিধি

পলাশবাড়ীতে বিদ্যুৎ লাইন মেরামতের সময় কৃষকের মৃত্যু

পলাশবাড়ীতে বসতবাড়িতে লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে আজাহার আলী (৫৬) নামে কৃষকের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার আলী ওই গ্রামের আজগর আলীর ছেলে। গাইবান্ধা প্রতিনিধি

দীঘিনালায় ফিলিং স্টেশনে জরিমানা

দীঘিনালায় বিধিবহির্ভূতভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯০ লিটার অকটেন জব্দ করা হয়। শনিবার রাতে পলাশ ফিলিং স্টেশনে অভিযান চালান ইউএনও মো. তানজিল পারভেজ। অভিযানে ফিলিং স্টেশনের মালিক পরিমল নাগ এবং ক্রেতা রাজন কর্মকারকে জরিমানা করা হয়। খাগড়াছড়ি প্রতিনিধি

কাউনিয়া ও গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে মুকলেসমোড়ে দুর্ঘটনায় আহত নাজিমউদ্দিনের মৃত্যু হয়েছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার রহনপুরগামী ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। এদিকে রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে স্বপন মিয়া নামে যুবক নিহত হয়েছেন। তিনি আরাজী শাহবাজ গ্রামের সাইদুল ইসলামের ছেলে। শনিবার রাতে রেললাইন পার হওয়ার সময় সান্তাহারগামী লোকাল ট্রেনে কাটা পড়েন তিনি। কাউনিয়া ও গোমস্তাপুর প্রতিনিধি

বদরগঞ্জে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

বদরগঞ্জে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোসলেম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোসলেম কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর ডাক্তারপাড়ার বাসিন্দা। উল্লেখ্য, ১ বছর আগে আম খাওয়ানোর প্রলোভনে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে মোসলেম। শনিবার ঘটনাটি পরিবারের লোকজন জানতে পারেন। পরে ওই ছাত্রীর মা থানায় মামলা করেন। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

দামুড়হুদায় ৯৬ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দামুড়হুদার দর্শনার বারাদি এলাকা থেকে ভারতে পাচারকালে ৪টি স্বর্ণের বারসহ সমর হালদার (২৭) নামে চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সমর পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত সমরসহ আরও ৯ স্বর্ণ চোরাকারবারির নামে মামলা করেছে বিজিবি। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৃত্যু

নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (১৭) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার ঢালুয়া ইউনিয়নের হোমনাবাদ ডিগ্রি কলেজের সামনে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর নীলফামারীর ডিমলার কাকড়াবাজার গ্রামের সাইদুল ইসলামের ছেলে। ভবনের ৪র্থ তলায় কার্নিশের সেন্টারিং খোলার সময় ওই শ্রমিক নিচে পড়ে যান। নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

মহম্মদপুরের দুই শিশুকে পাশবিক নির্যাতনে যুবক আটক

মহম্মদপুরে দুই শিশুকে পাশবিক নির্যাতনের দায়ে শহর আলী মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। সে পলাশবাড়ীয়া ইউনিয়নের জোকা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, শহর আলী দুই শিশুকে যৌন নির্যাতন করে ভিডিও করে রাখে। পরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার তাদের পাশবিক নির্যাতন করে শহর আলী। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে শাহর আলীকে গ্রেফতার করা হয়। মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম