Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মধুপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফাতেমা মির্জাবাড়ীর নেংড়াবাজারের আবু সামার মেয়ে। স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার আসর নামাজের পর থেকে ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিখোঁজের বিজ্ঞপ্তি দেওয়া হয়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে স্থানীয়রা ঘাস কাটতে গিয়ে তার লাশের সন্ধান পায়। পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে তারা। তার মামা জনি খান জানান, ফাতেমার কানে স্বর্ণের গহনা ও গলায় একটি রুপার মালা ছিল, যা লাশ উদ্ধারের সময় পাওয়া যায়নি। তার সন্দেহ, কোনো দুর্বৃত্ত শিশুটিকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গহনা ছিনিয়ে নিয়ে হত্যা করে ভুট্টাখেতে ফেলে রেখে গেছে। মধুপুরের ওসি একেএম ফজলুল হক জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম