Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাজবাড়ীতে রিকশাচালক ও রাজাপুরে যুবকের লাশ উদ্ধার

মিরপুরে নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়

শাহরাস্তিতে স্বজনদের অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর মিরপুরে নারীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শাহরাস্তিতে স্বজনরা এমন অভিযোগ করে ওই হত্যার বিচার দাবি করেছেন। রাজবাড়ীতে রিকশাচালক ও রাজাপুরে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : রাজধানীর মিরপুরে আঁখি আলমগীর মিম নামে এক নারীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। তাকে হত্যার পর আত্মহত্যার প্রচার চালানো হচ্ছে। এমনটাই অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। নিহত মিম চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া গ্রামের রব ভূঁইয়া বাড়ির আব্দুর রহিমের স্ত্রী। বুধবার মিরপুরের বাসায় জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মিমের পরিবারের সদস্যরা জানান, ৫ বছর আগে আব্দুর রহিমের সঙ্গে মিমের বিয়ে হয়। এতে পরিবারের সম্মতি না থাকায় বাবা আলমগীর হোসেন মিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তবে মেয়ের মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। রোববার তিনি বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে। আমি জানতে পেরেছি বিয়ের পর আমার মেয়েকে তার স্বামী মারধর করত। আমার মেয়েকে মেরে জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে মিমের স্বামী আব্দুর রহিম জানান, এনজিওর ঋণ নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ ছিল। ওই ঘটনার জেরে মিম আত্মহত্যা করেছে। আমি বাইরে ছিলাম বাসার সিসি ক্যামেরায় দেখেছি সে আত্মহত্যা করেছে। ওসি মীর মাহবুবুর রহমান জানান, ঘটনাটি মিরপুর থানায় হয়েছে। মিমের আত্মীয় স্বজন আমার সহযোগিতা চেয়েছেন তাই আমি মিরপুর থানায় কথা বলেছি। মিমের মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলেও দাবি করেন তিনি। রাজবাড়ীতে পদ্মানদীর উড়াকান্দা এলাকা থেকে রোববার লিটন খান (৪২) নামে রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা রিকশাটি ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। নিহত লিটন খান রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাছ আলী খানের ছেলে। জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে লিটন রিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হন। রোববার ভোরে পদ্মা নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়। ওসি উত্তম কুমার ঘোষ বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। পিরোজপুরের ভাণ্ডারিয়া ও ঝালকাঠির রাজাপুরের সীমান্ত খাল থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর হৃদয় হাওলাদার (২৬) নামে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হৃদয় রাজাপুরের কানুদাসকাঠীর আলমগীর হোসেন হাওলাদারের ছেলে। শনিবার সকাল হৃদয় বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। রাতে খালে তার লাশ পাওয়া যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম