বৈশাখী মেলায় অশ্লীল নৃত্য বন্ধের আবেদন
পীরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ
Advertisement
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বৈশাখী মেলায় অশ্লীল নৃত্য বন্ধ করায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে কৃষক দল ও যুবদলের ২ নেতা আহত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, শুক্রবার ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান ডলার ও বিএনপির নেতা আকতারুজ্জামান আকতার স্থানীয় জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করে। মেলার শুরুতেই অশ্লীল নিত্য শুরু করায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে আব্দুর রহিম নামে একজন উপজেলা নির্বাহী অফিসার বরাবর মেলা বন্ধের জন্য আবেদন করেন এবং প্রশাসন মেলা বন্ধ করে দেয়। এ ঘটনায় রোববার আয়োজক গ্রুপ উত্তেজিত হয়ে অভিযোগকারী আব্দুর রহিমের বাড়িতে ভাঙচুর করে। পাশাপাশি তার সমর্থিত বিএনপির মতি গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে জাবরহাট বাজারে আব্দুর রহিমের ৩ ভাইয়ের মুদির দোকানেও হামলা চালিয়ে দোকান বন্ধ করে দেয়। জাহিদুর রহমান ডলার জানায়, ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তার বিরদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
