Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কমলগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই কৃষকদের স্বপ্ন

Advertisement

Icon

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কমলগঞ্জে দুর্বৃত্তরা চাষকৃত টমেটোসহ মৌসুমী খেত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ফসল হারিয়ে ৩টি কৃষক পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে পাত্রখোলা চা বাগান এলাকায় মঙ্গলবার রাতে। জানা যায়, মাধবপুর পাত্রখোলা চা বাগানে পরিত্যক্ত জমিতে হাড়ভাঙা খাটুনি ও ধারদেনা করে স্থানীয় কৃষক সাদেক হোসেন, চেরাগ মিয়া ও কাজল মিয়া টমেটোসহ বিভিন্ন মৌসুমী সবজির চাষ করে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছিলেন। কৃষক সাদেক মিয়া, চেরাগ মিয়া ও কাজল মিয়া জানান, ‘অনেক আশা নিয়ে ধারদেনা করে চা বাগানের পরিত্যক্ত জমিতে সবজি রোপণ করেছিলাম। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। আগুনে রোপিত ফসলের গাছ ও কৃষি উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে।’ কমলগঞ্জ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম