নলছিটিতে মাকে ঘর থেকে বের করে দিল ছেলে
Advertisement
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নলছিটিতে বৃদ্ধা নারীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে স্বামীর ঘর থেকে তার বখাটে ছেলে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। নলছিটি পৌরসভার শীতলপাড়া গ্রামের খলিল তার মা হাজেরা বিবির সঙ্গে এ ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী ওই বৃদ্ধা নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, ওই বৃদ্ধা নারী পৌরসভার শীতলপাড়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের স্ত্রী। প্রায় ১৭ বছর আগে তার স্বামী মারা যান।
এরপর থেকে তিনি স্বামীর ঘরেই বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে ও চার মেয়েসন্তান রয়েছে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। ছেলেরা বাবার সম্পত্তি ভাগ করে নিয়েছে। কিন্তু তার ছোট ছেলে খলিল স্ত্রী-সন্তান নিয়ে তার সঙ্গে বাবার ঘরেই থাকে। খলিল প্রতিনিয়ত তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। গত ১০ এপ্রিল রাতে খলিল তার বৃদ্ধা মাকে গালাগাল করে ঘর থেকে বের করে দেয়। ওই নারীর মেয়ে নাজমা বেগম বলেন, আমাদের সবার ছোট ভাই খলিল ও মা একসঙ্গে বাবার ঘরেই থাকে। কিন্তু খলিল প্রতিনিয়ত মাকে অশ্লীল ভাষায় গালাগাল করে। ওসি আশরাফ আলী বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
