Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাঙ্গুনিয়ায় নির্যাতনের ভিডিও ভাইরাল গ্রেফতার ৪

Advertisement

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাঙ্গুনিয়ায় চুরির অভিযোগ তুলে এক ব্যক্তিকে বেঁধে মারধরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, ১৩ এপ্রিল দুপুরে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট বেলালপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আব্দুল শাকুর একজন কুরআনে হাফেজ। তিনি বিভিন্ন মসজিদে মুয়াজ্জিন হিসাবে কাজ করতেন। নতুন চাকরির খোঁজে তিনি ওই এলাকায় গেলে স্থানীয় কয়েকজন তাকে মসজিদের স্পিকার ও ব্যাটারি চুরির সন্দেহে আটক করে। অভিযোগ রয়েছে, পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে ৩০-৩৫ জনের একটি দল লাঠি দিয়ে মারধর করে। নির্যাতনের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীর বোন নাছিমা আক্তার থানায় মামলা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম