Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

প্রেম নিয়ে বিরোধ

বাকৃবিতে সাংস্কৃতিক সন্ধ্যা পণ্ড

Advertisement

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের দুগ্রুপে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি অনুষদের ৬৪তম ও ৬৩তম ব্যাচের শিক্ষার্থীদের জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, কৃষি অনুষদের ৬৪ ব্যাচের এক ছাত্র এবং একই ব্যাচের এক ছাত্রীর মাঝে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ৬৩ ব্যাচের পশুপালন অনুষদের আরেক ছাত্র ওই নারী শিক্ষার্থীকে মেসেজ দিয়ে বিরক্ত করত। এ বিষয়ে ওই দুই ছাত্র অনুষ্ঠান চলাকালে সমাধানের চেষ্টা করে। এ সময় তাদের মাঝে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ঈশাখাঁ হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি হয়। এ ঘটনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ব্যক্তিগত সমস্যাকে হল পর্যন্ত নিয়ে যাওয়া এবং দ্বন্দ্ব সৃষ্টি করে অনুষ্ঠান পণ্ড করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, আমরা তদন্ত করে দেখব এবং যারা এই সুন্দর একটি পরিবেশ নষ্ট করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম