Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১০

Advertisement

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শৈলকুপায় চা পান করা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার সকালে পৌর এলাকার খালধারপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খালধারপাড়ার রিপন হোসেন সকালে শাহজাহানের দোকানে চা পান করতে যায়। আগের বাকির টাকা না দেওয়ায় নতুন করে আর বাকিতে চা দিতে অস্বীকার করে শাহজাহান। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে তর্ক-বির্তক ও হাতাহাতি হয়। খবর ছড়িয়ে পড়ে গ্রামে। কিছু সময় পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম