শিশুকে নিয়ে বাইরে বেরিয়ে ধর্ষণের শিকার নারী
কাশিয়ানীতে মামলা
Advertisement
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কাশিয়ানীতে গভীর রাতে শিশুকে প্রস্রাব করাতে বাইরে বেরিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ অভিযুক্ত হাফিজ মোল্লাকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন। দুই সন্তানের জনক হাফিজ মোল্লার বাড়ি রাজপাট ইউনিয়নের বাহিরবাগ গ্রামে। জানা যায়, ঘটনার দিন গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। ওই নারী রাত ১টায় তার ছোট সন্তানকে প্রস্রাব করানোর জন্য ঘরের বাইরে বের হন। এ সুযোগে প্রতিবেশী হাফিজ মোল্লা তার মুখ চেপে ধরে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর কান্নার শব্দ শুনে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। হাফিজ মোল্লাকে মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়েই সংযোগ বিছিন্ন করে দেন।
ওসি শেখ তাজ উদ্দিন আহমেদ বলেন, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
