|
ফলো করুন |
|
|---|---|
আগৈলঝাড়ায় প্রেমে সাড়া না দেওয়ায় ছাত্রীকে অপহরণ
আগৈলঝাড়ায় প্রেমে সাড়া না দেওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে বখাটের বিরুদ্ধে। এতে ওই ছাত্রীর এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল কালুপাড়া গ্রামের মাসুম মোল্লার ছেলে আবিদ মোল্লা। এমনকি ওই ছাত্রীর ছবি ব্যবহার করে এআই দিয়ে বিভিন্ন ধরনের টিকটক তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বখাটে আবিদ। আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি
মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার ভোরে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোরে একদল মুখোখধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে। পরে পাশের আরও ৫টি দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় তারা। টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
বরিশালে আ.লীগের মিছিল, গ্রেফতার ১
বরিশালের সদর রোডে আওয়ামী লীগের মিছিলের পর রাতভর অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাব্বি খান পলাশপুরের বাসিন্দা ও ছাত্রলীগের সাবেক সদস্য। শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর সদর রোড কাকলীর মোড়ে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সদস্যরা। বরিশাল ব্যুরো
কোটালীপাড়ায় বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়ার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে সাময়িক বহিষ্কার হয়েছে। শনিবার উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নালিতাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার
নালিতাবাড়ীতে শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাপাসিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল মুন্সী ২০২৪ সালের ৫ আগস্ট পৌরসভা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার আসামি। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
বাবুগঞ্জে সাপে কাটা সেই যুবকের দাফন
বাবুগঞ্জের চাঁদপাশা এলাকায় সাপে কাটা সেই যুবকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে ভাঙ্গা বুনিয়া খালের পাশে সায়েম হাওলাদার নামে ওই যুবককে সাপ কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্বজনরা তাকে দাফন না করে সাপুড়ে ও ওঝা এনে ঝাড়ফুঁক শুরু করেন। পরে শুক্রবার সন্ধ্যায় কালিকাপুর গ্রামে সায়েমের জানাজা হয়েছে। বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
