Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চাটমোহরে আম পেড়ে দেওয়ার বাহানায় ধর্ষণ

স্কুলছাত্র আটক

Advertisement

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাটমোহরে আম পেড়ে দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। শুক্রবার উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার বিকালে ওই শিশুটি বাড়ির পাশে একা খেলা করছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে আম পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসায় কিশোরটি পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেন। কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের শিকার শিশুটির বাবা বলেন, আমরা কোন সমাজে বাস করছি, যেখানে শিশুও নিরাপদ নয়! বাবা হয়ে মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারছি না। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা বলেন, শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওসি গোলাম মোস্তফা বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্তকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম