চিলমারীতে শিশু সকালে নিখোঁজ রাতে মিলল লাশ
Advertisement
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর আয়শা সিদ্দিকা আশুরার (২) লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। শুক্রবার বাড়ির পাশের ফাঁকা স্থানে পড়ে থাকা বাঁশের কঞ্চির ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে মাচাবান্ধা সাহাপাড়া এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা আশুরা নিখোঁজ হয়। এর পরপরই এলাকায় ব্যাপক অনুসন্ধানের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তাতেও শিশুটির সন্ধান না মেলায় এলাকায় মাইকিং করা হয়। পরে রাত ১০টার দিকে বাড়ির পাশে তার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। এরপর থানায় জানানো হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, শিশুটির একটি চোখসহ শরীরে কিছু ক্ষতচিহ্ন পরিলক্ষিত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
