Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লাইন ভেঙে তেল নেওয়ার চেষ্টা

ধামরাইয়ে সংঘর্ষ ভাঙচুর আহত অর্ধশতাধিক

Advertisement

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধামরাইয়ে লাইন ভেঙে আগে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাধলি জাহানারা ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় এই সংঘর্ষ বাধে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিরুপায় হয়ে মালিকপক্ষ স্থানীয় প্রশাসনকে অবহিত করলে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহের খবর পেয়ে বিকাল ৪টা থেকে অসংখ্য মোটরসাইকেল জমায়েত হতে থাকে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই মোটরসাইকেলের লাইন আরও লম্বা হতে থাকে। কয়েকটি লাইনে কয়েক হাজার মোটরসাইকেল জমায়েত হয়। রাত ৯টা থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়। অনেকেই প্রভাব খাটিয়ে লাইন ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে বেধে যায় সংঘর্ষ। জাহানারা ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ মিঠু সুবহান বলেন, জ্বালানি তেল বিতরণের খবর পেয়ে অসংখ্য মোটরসাইকেল ফিলিং স্টেশনে এসে জমায়েত হয়। সবাই আগে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধামরাই থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি বলেন, ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসি।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, তেল সরবরাহকালে পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম