‘চাকরি দিতে না পারায় টাকা ফিরিয়ে দিয়েছি’: গোবিপ্রবি ভিসি
Advertisement
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাকরি দেওয়ার কথা বলে এক প্রার্থী থেকে ১৯ লাখ টাকা গ্রহণের কথা স্বীকার করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য। তিনি বলেন, চাকরি দিতে না পারায় ওই টাকা তিনি ফিরিয়ে দিয়েছেন। গোবিপ্রবিতে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে রোববার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের হাদি চত্বরে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ভিসি ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা জানান, উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর, প্রোভিসি ড. মো. সোহেল হাসান ও উপাচার্যের একান্ত সহকারী আব্দুল্লাহ আল তোফায়েল গত বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে বড় দুর্নীতি করেছেন। পরে ওই নিয়োগ নিলাম তুলে অর্থ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। মানববন্ধনে তারা ভিসির পদত্যাগের দাবি করেন। পরে কিছু শিক্ষার্থীর সঙ্গে ভিসির অনুসারী শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনার এক পর্যায়ে উপাচার্য এক প্রার্থী থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন।
