সাবেক চেয়ারম্যানকে আশ্রয় নিয়ে দ্বন্দ্ব
চরফ্যাশনে বাবা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা
Advertisement
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নে রাজনৈতিক অস্থিরতা ও কোন্দল চরম আকার ধারণ করেছে। আওয়ামী লীগের দোসর হিসাবে পরিচিত সাবেক এক চেয়ারম্যানকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক সপ্তাহের ব্যবধানে বাবা ও ছেলেকে কুপিয়ে নৃশংসভাবে জখম করেছে প্রতিপক্ষ। সর্বশেষ শনিবার রাতে সুলিজ বাজারে প্রকাশ্যে বিএনপি নেতা লাল মিয়া পেদাকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল নগর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও তার সহযোগীরা এলাকায় পুনরায় সক্রিয় হয়ে উঠতে শুরু করেছেন। অভিযোগ উঠেছে, বিএনপির নামধারী কিছু ব্যক্তি এসব ফ্যাসিস্ট দোসরদের টাকার বিনিময় শেল্টার দিচ্ছে এবং তাদের হয়ে প্রকৃত বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হচ্ছে। এই শেল্টারদাতা ও কথিত বিএনপি নেতা মাইন উদ্দিন, লতিফ, ইসমাইল, এরশাদ ও মনির হিরণদের বিরুদ্ধে স্থানীয় সাধারণ জনগণ ও ত্যাগী বিএনপি নেতাকর্মীরা রুখে দাঁড়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম দফায় হামলার শিকার হন লাল মিয়া পেদার ছেলে সাদ্দাম। মাইন উদ্দিন ও তার বাহিনী সাদ্দামকে পথরোধ করে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন, এ সময় তারা বাজারের তিন-চারটি দোকান ভাঙচুরা লুটপাট চালায়।
