Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নীলফামারীতে স্ত্রীকে বিষপানে হত্যার পর আত্মহত্যার প্রচার

হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী

Advertisement

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নীলফামারীতে স্ত্রীকে বিষপান করিয়ে হত্যার পর আত্মহত্যার প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবস্থা বেগতিক দেখে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেছেন স্বামী। নিহত শাপলা আকতার নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের দুহুলী পূর্বপাড়ার অলিয়ার রহমানের মেয়ে। জানা গেছে, সাত বছর আগে ওই ইউনিয়নের মাঝাপাড়ার গুলজার রহমানের ছেলে মোরসালিন ইসলামকে প্রেম করে বিয়ে করেন শাপলা। নিহতের চাচাতো ভাই আশিকুল ইসলাম জানান, আমার বোনকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে মোরসালিন ইসলাম। এনিয়ে একাধিকবার শালিসও হয়েছে। কিন্তু কন্যা সন্তানের কথা চিন্তা করে শাপলা সংসার টিকিয়ে রাখতে চেয়েছিল। শাপলার মা মিনা বেগম জানান, সকালে মেয়ে আমাকে ফোন করে জানায় তাকে বেদম মারধর করা হচ্ছে। পরে শুনি তার লাশ হাসপাতালে পড়ে রয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। তবে স্বামীর পরিবারের দাবি, কথা কাটাকাটির একপর্যায়ে শাপলা বিষপান করে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওসি জিল্লুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম