Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ

Advertisement

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর নির্যাতনে শাহিদা খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘাটিনা গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের অন্তর হোসেন স্থানীয় বাজারে বাবা আকবর আলীর সঙ্গে কলার ব্যবসা করতেন। প্রায় এক বছর আগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগারা গ্রামের মো. সাইদুল ইসলামের মেয়ে শাহিদা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত অন্তর নিয়মিত টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতেন। শনিবার দুপুরে মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে অন্তর হোসেন তার স্ত্রী শাহিদাকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হন শাহিদা। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সন্ধ্যায় শাহিদার লাশ বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকেই স্বামী অন্তর হোসেন পলাতক রয়েছে। ওসি মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শনিবার গভীর রাতে নিহতের ভাই আব্দুর রহমান বাদী হয়ে অন্তর হোসেন, তার বাবা ও চাচাসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম