Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বড়াইগ্রাম সুজানগর নন্দীগ্রামে ৩ লাশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নন্দীগ্রামে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বড়াইগ্রামে বৃদ্ধ ও সুজানগরে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত এক নারীর ক্ষত?বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ী এলাকায় লাশটি পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা মাহাবুব রশিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে সড়কের পাশে ছিন্নভিন্ন ওই লাশ দেখতে পান তিনি। কুন্দারহাট হাইওয়ে থানার এএসআই গনেশ চন্দ্র রায় জানান, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর জাফর আলী প্রামাণিক (১১০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের তারানগর গ্রামে ড্রিমল্যান্ড পার্কের পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাফর আলী ওই গ্রামের বাসিন্দা। ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ব্রেনস্ট্রোকে আক্রান্ত ছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় ঠিকমতো কথাও বলতে পারতেন না। শনিবার সকালে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। রোববার তার লাশ উদ্ধার করা হয়। ওসি আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পাবনার সুজানগরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নাহিদ মোল্লা (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গাজনার বিলের মাঝে গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি হাটখালী ইউনিয়নের শোলাকোড়া গ্রামের হালিম মোল্লার ছেলে। ওসি মোজাফফর হোসেন বলেন, ওই যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম