রায়পুরে সংঘর্ষে নারীসহ আহত ৭, বসতবাড়ি ভাঙচুর
Advertisement
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রায়পুরে জমির মালিকানা ও দখল নিয়ে সংঘর্ষে গর্ববতী নারীসহ সাতজন আহত হয়েছেন। এ সময় দিনমজুর মোশারফের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের লামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, লামছড়ি গ্রামে দীর্ঘদিন দিনমজুর মোশারফ হোসেন ও একই এলাকার বিল্লাল হোসেনের পরিবারের ওয়ারিশ ও ক্রয়কৃত প্রায় ২৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। সোমবার দুপুরে বিল্লাল ও তার সহযোগীরা ওই জমির একটি অংশ জোরপূর্বক দখল করে চারদিকে বাঁশের বেড়া দেন। এতে বাধা দেওয়ায় মোশারফ হোসেন, তার স্ত্রী আলেয়া বেগম, পুত্রবধূ গর্ভবতী শিমু ও ছেলে ফয়সাল হোসেনকে পিটিয়ে জখম করে। মোশারফ হোসেন বলেন, বিল্লাল হোসেন জমি দখল করে বাড়িঘর ভাঙচুর ও আমার পরিবারের পাঁচজনকে পিটিয়েছে। অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, মোশারফ কয়েকজনকে নিয়ে আমার লোকজনকে পিটিয়েছে। আইন হাতে তুলে নিয়ে এখন উলটাপালটা অভিযোগ করছে। ওসি শাহিন মিয়া বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
