Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নারী উত্ত্যক্তের জেরে সংঘর্ষ হাবিপ্রবিতে

আহত অন্তত ১০

Advertisement

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইকোনমিকস ক্লাবের ভিপি সুজন ইসলামকে ঘিরে নারী কেলেঙ্কারীর অভিযোগের জেরে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ এর অধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় শহীদ জিয়াউর রহমান হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। জানা যায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুজন ইসলামের বিরুদ্ধে এক নারীকে মেসেঞ্জারে উত্ত্যক্ত করার অভিযোগে কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এর জেরে রোববার জিয়া হলের শিক্ষার্থীরা তাকে হল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে সুজন ইসলাম আবরার ফাহাদ হলের কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আনেন। একপর্যায়ে জিয়া হলের শিক্ষার্থীরা আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের ভেতরে রেখে প্রধান গেট বন্ধ করে দেয়। এরপরই ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। রোববার বিকাল থেকে রাত পর্যন্ত এ সংঘর্ষ চলে। অভিযুক্ত সুজন ইসলাম বলেন, অর্থনীতি ক্লাবের নির্বাচনকে সামনে রেখে আমাকে হেয় করার জন্য এআইয়ের মাধ্যমে স্ক্রিনশট ছড়ানো হয়েছে। আমি ইতোমধ্যে থানায় জিডি করেছি। প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম