চলন্ত অটোরিকশায় যৌন হয়রানি ছাত্রীকে
ছাগলনাইয়ায় চালক গ্রেফতার
Advertisement
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর ছাগলনাইয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নুরুজ্জামান বাবুল (৫০) নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে ছাগলনাইয়ার বাঁশপাড়া বটতলী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাতেই ছাত্রীর মা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সোমবার তাকে ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্র জানা যায়, রোববার বিকালে ওই ছাত্রী এক প্রতিবেশীর সঙ্গে পূর্ব বাঁশপাড়া এলাকায় যায়। সেখানে কিছু সময় কাটানোর পর সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ি ফিরতে অটোরিকশায় ওঠে। চালক বটতলী কালভার্ট পর্যন্ত গিয়ে অটোরিকশা থামান। একা পেয়ে এ সময় চালক ওই ছাত্রীকে সামনে তার সঙ্গে বসতে বলেন। ছাত্রী রাজি না হলে তার গায়ে হাত দেয়। ছাত্রীর মা মামলায় বলেছেন, তার মেয়েকে অশ্লীল কথা বলে যৌন হয়রানি করে অটোরিকশা চালক বাবুল। একপর্যায়ে তার মেয়ে ভয় আর লজ্জায় কান্নাকাটি শুরু করলে অটো থেকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে অটোচালক। এ সময় সে চিৎকার করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে অটোচালক বাবুলকে আটক করে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
