Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চাঁদা দিতে অস্বীকৃতি

পাথরঘাটায় হামলায় আহত ৫

Advertisement

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাথরঘাটায় চাঁদা না দেওয়াকে কেন্দ করে এক ব্যবসায়ী ও তার সহযোগীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে পাঁচজন আহত হয়েছে। অভিযোগ থাকা সত্ত্বেও দুদিন পার হলেও থানায় মামলা গ্রহণ না করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মো. আরিফুল ইসলামকে (সুমন) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। জানা যায়, ১৯ এপ্রিল রাতে ভরাট কাজ চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালিয়ে সুমনসহ কয়েকজনকে আহত করে এবং সুমনের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। লিখিত অভিযোগে আবু ছালেহ, বেল্লাল, মনির হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম