Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মদনে ভুয়া তালাকের নাটক

টাকা পেয়ে স্ত্রীকে বাড়িছাড়া করার চেষ্টা

Advertisement

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মদনে ভুয়া তালাকের নাটক সাজিয়ে স্বামীর বিরুদ্ধে বাড়িছাড়া করার অভিযোগ করেছে স্ত্রী। এ নিয়ে স্বামী জহিরুল ইসলামসহ তার ভাইদের বিরুদ্ধে স্ত্রী নূরুন্নাহার থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার গোবিন্দশ্রী বড্ডা গ্রামের জহিরুল ইসলাম ১৭ বছর আগে ওই নারীকে বিয়ে করেন। পরে নূরুন্নাহার বাবার বাড়ি থেকে ওয়ারিশান বাবদ প্রায় ২৫ লাখ টাকা বাড়ি ও জমি করার জন্য এনে দেয়। ওই নারীর অভিযোগ, টাকা চেয়ে স্বামী পরকীয়ায় লিপ্ত হয়। এ নিয়ে কয়েকবার সালিশ হয়। এতে সে অপরাধ স্বীকার করে সংসার চালাতে থাকে। পরে জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়ার হোসাইন নামে এক মাদ্রাসার শিক্ষক কাজির মাধ্যমে তিনটি নোটিশ দিয়ে সে তালাক দিয়েছে বলে এলাকায় প্রচার করতে থাকে। এ নিয়ে গত ১৭ এপ্রিল বাগবিতণ্ডার জেরে স্বামী, তার ভাই ও ভাইয়ের বউ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। আহত অবস্থায় তাকে প্রতিবেশীরা মদন হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে বাড়িতে গেলে তাকে ঘর থেকে বের হওয়ার জন্য তারা চাপ দেয়। জহিরুল ইসলাম জানান, সে সব মিথ্যা বলছে। আমি তাকে তালাক দিয়েছি। কাগজপত্র আছে। আমি নিজে পরিশ্রম করে এ টাকা আয় করেছি। ওসি হাসনাত জামান জানান, তাদের নিয়ে একবার থানায় বসা হয়েছিল। এখন আবার অভিযোগ দিয়েছে, মামলা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম