সুজানগরে কৃষককে তুলে নিয়ে কুপিয়ে জখম দুর্বৃত্তদের
ছেলের বিদেশযাত্রার টাকা লুট
Advertisement
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার সুজানগর পৌরসভা এলাকায় প্রকাশ্যে এক কৃষককে অপহরণ করে ছুরিকাঘাত ও মারধর করে নগদ দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের পোস্ট অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষক বিল্লাল প্রামাণিক নিওগীর বনগ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী ফুলি খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল সকাল ১০টার দিকে বিল্লাল প্রামাণিক ছেলেকে মালয়েশিয়া পাঠানোর জন্য ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নগদ দুই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। পথে স্থানীয় ব্র্যাক অফিসে ঋণের বিষয়ে গেলে কর্মকর্তারা তাকে ছবি তুলে জমা দিতে বলেন। পরে ছবি তুলতে পোস্ট অফিসসংলগ্ন একটি স্টুডিওতে গেলে সেখান থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে জিম্মি করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খুলুপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভুট্টাখেতে নিয়ে ছুরিকাঘাত ও মারধর করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
