Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গৃহবধূকে ৩ দিন না খাইয়ে শিকলে বেঁধে নির্যাতন

নগরকান্দায় শ্বশুর আটক

Advertisement

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নে রিতু আক্তার নামে এক গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। সোমবার পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভুক্তভোগী রিতু বাঘুটিয়া গ্রামের মো. জালাল কাজীর মেয়ে। প্রায় দুই বছর আগে তার বিয়ে হয় সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বরের সঙ্গে। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে রিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। সোমবার সকালে রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গিয়ে তাকে ঘরের ভেতরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা উদ্ধার করতে গেলে স্বামী শামীম, শ্বশুর খোরশেদ মাতুব্বর এবং পরিবারের অন্য সদস্যরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। রিতুর চাচা সৈয়দ আলী জানান, এর আগেও বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। তিনি দাবি করেন, রিতুকে তিন দিন ধরে না খাইয়ে শিকলবন্দি করে রাখা হয়েছিল। এ ঘটনায় পুলিশ শ্বশুর খোরশেদ মাতুব্বরকে আটক করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম