Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লালপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বাড়িতে গুলি

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওপাড়া গ্রামের ওসমান মণ্ডলের বাড়িতে তার ছেলে সিরাজের ঘরে প্রতিপক্ষ নাসিরের নেতৃত্বে গুলি করা হয়। এ সময় সিরাজ বাড়ির উঠানে থাকায় দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান। সিরাজ জানান, ঘটনার পর পুলিশ রাতে এসে গুলির খোসা উদ্ধার করেছে। এ ব্যাপারে নাসির জানান, ‘সিরাজের বিরুদ্ধে আমার মামলা করা আছে, তারা মামলা তুলে নিতে চাপ দিলে আমি রাজি হইনি। সিরাজরা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে আমাকে চাপে রাখতে চাইছে, যাতে মামলা তুলে নিই। এটা তাদের ষড়যন্ত্র।’ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ওই গুলির খোসা পাওয়া গেছে। তবে কীভাবে হলো তা তদন্তের আগে বলা সম্ভব নয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম