Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বড়াইগ্রামে পালিয়ে বিয়ে

বরের বাড়িতে কনের স্বজনদের হামলা লুটপাট

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বড়াইগ্রামে প্রেমের টানে মামাতো-ফুফাতো ভাইবোনের পালিয়ে বিয়ের জেরে কনের স্বজনদের বিরুদ্ধে বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে। বুধবার ভোর রাত ৪টার দিকে উপজেলার পার-বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে পার-বাগডোব গ্রামের ইদ্রিস আলীর ছেলে সিয়াম তার মামাতো বোন পাশের ভরতপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে জুবায়দা ইশরাতকে নিয়ে পালিয়ে যান। পরে স্বজনরা তাদের খুঁজে বের করে মেয়েকে তার বাবার হাতে তুলে দেন। কিন্তু ৩১ মার্চ তারা দুজন পুনরায় পালিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান আদালতে সিয়াম, তার বাবা, মা ও বড় ভাইয়ের নামে অপহরণ মামলা করেন। গ্রেফতার এড়াতে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে থাকায় সিয়ামের ভাবি জুলেখা খাতুন শিশু সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন। এ সুযোগে বুধবার ভোর রাত ৪টার দিকে আব্দুর রহমান ও তার ভাই আব্দুল জাব্বারের নেতৃত্বে ৭-৮ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিয়ামের বাড়িতে হামলা করেন। তারা চারটি ঘরের যাবতীয় জিনিসপত্র ভাঙচুরসহ জুলেখা ও তার শাশুড়ির মোট ১০ ভরি সোনার গহনা এবং দোকানের হালখাতার নগদ সাড়ে তিন লাখ টাকা লুটে নেন। এতে বাধা দেওয়ায় তারা সিয়ামের অন্তঃসত্ত্বা ভাবি জুলেখা খাতুনকে বেধড়ক মারধর করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। জুলেখা খাতুনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আব্দুর রহমান মোল্লা বলেন, ‘আমরা কোনো হামলা ভাঙচুর করিনি। বরং ওই বাড়িতে মেয়ের বিষয়ে কথা বলতে গেলে তারাই আমার স্ত্রীকে মারধর করেছে।’ থানার ওসি আব্দুস ছালাম বলেন, এ ব্যাপারে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম