Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাবিতে দুই ছাত্রকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত

প্রতিবাদে বিক্ষোভ

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই ছাত্রকে বহিরাগতদের নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ ওঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি থেকে তারা অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবের ছাত্রত্ব বাতিল এবং বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। কর্মসূচিতে ভুক্তভোগী আবুল হাসান বলেন, মঙ্গলবার রাতে ছাত্রদল নেতা হাসিবুল হাসান অন্তত ৪০ জন বহিরাগত নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে।

তারা আমার মাথায় ছুরিকাঘাত করে এবং আমার সঙ্গে যারা ছিলেন তারাও আঘাতপ্রাপ্ত হন। আমি হাসিবুলের ছাত্রত্ব বাতিলের দাবি জানাচ্ছি।’ উল্লেখ্য, সোমবার বিকালে আবুল হাসানের এক বড় ভাই তার বান্ধবীকে নিয়ে ক্যাম্পাসের চারুকলা এলাকায় বসেছিলেন। এ সময় দায়িত্বরত এক প্রহরী তাদের সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় হাসানসহ কয়েক শিক্ষার্থী তার বড় ভাইয়ের সঙ্গে কেন এমন করা হয়েছে জানতে চারুকলায় যান। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওইদিনই ঘটনাটির সমাধান করা হয়। তবে এ ঘটনার জেরে মঙ্গলবার রাতে ছাত্রদল নেতা হাসিব বহিরাগতদের নিয়ে শিক্ষার্থী আবুল হাসানসহ দুজনকে ছুরিকাঘাত করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম