Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা

পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেফতার

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খানকে ফের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা জেলার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়ভাবে ‘ভূমিদস্যু’ হিসাবে পরিচিত কবির খান চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে মঙ্গলবার সকালে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা ছিল। মঙ্গলবার আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। নতুন এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবিরের ভাগ্নে আলমগীরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম