Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নবীগঞ্জে কলেজছাত্র হত্যা

প্রধান আসামিসহ ৩ জন জগন্নাথপুরে গ্রেফতার

Advertisement

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নবীগঞ্জের বেগমপুর গ্রামে সরকারি জায়গা দখলকে কেন্দ্র সংঘটিত সংঘর্ষে কলেজছাত্র মঞ্জুর মিয়া হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি হেলাল মিয়াসহ ৩ জনকে জগন্নাথপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতার হেলাল মিয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। অপর ২ জন হলো নাসির মিয়া ও মাসুম মিয়া। তারা উভয়ই করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, মঞ্জুর মিয়া হত্যাকাণ্ডের পর থেকেই নবীগঞ্জ থানা পুলিশ জড়িতদের গ্রেফতারে হন্যে হয়ে খোঁজে। ওই দিন গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি হেলাল মিয়া, তার সহযোগী নাসির মিয়া ও মাসুম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনার ৫ ঘণ্টার ব্যবধানে পুলিশ আরও ২ জনকে সিলেট থেকে গ্রেফতার করে। এ পর্যন্ত ওই হত্যা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারি জায়গা দখল নিয়ে ১৯ এপ্রিল আসামি হেলাল মিয়ার নেতৃত্বে একদল লোক খলিলুর রহমানের বাড়িতে হামলা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে খলিলুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে মঞ্জুর মিয়া নিহত হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম