Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফেসবুক পোস্টের জের

বড়লেখায় ছাত্রদলের হামলায় শিবির নেতা আহত

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বড়লেখায় ফেসবুক পোস্টের জেরে ছাত্রদলের হামলায় শিবির নেতা আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে পৌরশহরের জিম্মি রেস্টুরেন্ট পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ফেসবুকের পোস্ট-কমেন্ট নিয়ে বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালমান আহমদের নেতৃত্বে ও উপজেলা শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফারদিন ফেরদৌস রাফি নামে শিবির নেতা আহত হয়েছেন। এর আগে বুধবার শিবিরকর্মী ফারদিন ছাত্রদল নেতা সালমানকে উদ্দেশ করে ফেসবুকে পোস্ট দেন। ফারদিন উপজেলার সাতকরাকান্দির ময়নুল হকের ছেলে। ওসি মনিরুজ্জামান খান জানান, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম