Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফরিদগঞ্জে বিএনপির প্রয়াত চেয়ারম্যানের বাড়িতে হামলা

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদগঞ্জে সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়ায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। ভাঙচুর শেষে অস্ত্রশস্ত্র প্রদর্শন ও হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীর কলেজপড়ুয়া দুই সন্তান ও স্ত্রী। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান হারুনুর রশিদের প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তিনি চেয়ারম্যান থাকাকালীন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য জয়তুন নেছাকে রাষ্ট্রীয় ও ইসলামী শরিয়াহ মতে বিয়ে করেন। ভুক্তভোগীর স্বামী বেঁচে থাকাকালীন তার নামে সম্পত্তির একাংশ ও বসতবাড়ি প্রস্তুত করে লিপিবদ্ধ করে দেন। চার বছর পূর্বে তিনি মারা যাওয়ার পর হারুনুর রশিদের প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে একাধিকবার হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।

এ বিষয়ে ফরিদগঞ্জের ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম