Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পারিবারিক কলহ

ভৈরবে ডোবায় মিলল শিশুর লাশ

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ডোবা থেকে সাত মাস বয়সি তানভির ওরফে মুজাহিদ নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ভৈরবের মানিকদি গ্রামের পূর্বকান্দা এলাকার বনের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু মানিকদি পুরানগাঁও এলাকার মেরাজ মিয়ার ছেলে। জানা যায়, দুই বছর আগে মানিকদি গ্রামের পূর্বকান্দা এলাকার মৃত আক্তার হোসেনের মেয়ে তাসলিমা বেগমের সঙ্গে একই পুরানগাঁও গ্রামের ফেলু মিয়ার ছেলে মেরাজের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। সাত মাস আগে তাদের ঘরে জন্ম নেয় তানভির নামের এক ছেলে সন্তান। কিছু দিন আগে স্বামী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার হওয়ার পর বাবার বাড়িতে চলে আসে তাসলিমা বেগম। এরপর গত ১৬ এপ্রিল শিশুর বাবা মেরাজ মিয়া তার শ্বশুরবাড়িতে স্ত্রীর কাছ থেকে শিশু সন্তানকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে যায়। তারপর সারাদিন যাওয়ার পর শিশুর মায়ের কাছে ফেরত দিয়ে যায়নি। পরদিন তাসলিমার বাবার বাড়ির কয়েকজন লোক শিশুকে ফেরত আনতে মেরাজের বাড়িতে গেলে শিশু তানভিরকে পাওয়া যায়নি। পরে ২১ এপ্রিল শিশুর মা তাসলিমা বেগম ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে বিলের ডোবায় শিশুর লাশ দেখতে স্থানীয়রা খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম